শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সালিশি বৈঠকে যুবক খুন

সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

সালিশি বৈঠকে যুবক খুন

চট্টগ্রামের বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নে পারিবারিক সালিশি বৈঠকে আব্দুর রহমান (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। ১৪ জুলাই সোমবার রাত ৮টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান ওই এলাকার মৃত মজু মিয়ার ছেলে। চার ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন তিনি।

এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার ফিরোজ চেয়ারম্যান বাড়ির মো. কামালের তিন ছেলে মো. সোহেল মিয়া (২৩), মো. রিয়াজ উদ্দিন (২২), মো. জাহেদ (৩০) এবং তার স্ত্রী হালিমা বেগম (৫০)

ইউপি সদস্য ছৈয়দুর রহমান জানান, আব্দুর রহমানের বড়ভাই আব্দুর শুক্কুরের সাথে তার স্ত্রী মিনুয়ারা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার রাতে স্থানীয় আজিজ মেম্বারের দোকানের সামনে সালিশি বৈঠক হওয়ার কথা ছিল।

বৈঠক শুরুর আগেই মিনুয়ারার তিন ভাই আব্দুর রহমানের সাথে কথা কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তিনজন মিলে তাকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আব্দুল করিম বলেন, পারিবারিক কলহে একজন নিহত হয়েছেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

Facebook Comments Box

Posted ৭:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া