বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষকদের জেলা থেকে জেলায় বদলি আবেদন শুরু

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   120 বার পঠিত

প্রাথমিক শিক্ষকদের জেলা থেকে জেলায় বদলি আবেদন শুরু

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় (একই বিভাগের মধ্যে) অনলাইন বদলির আবেদন শুরু হয়েছে। আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষকরা আবেদন করতে পারছেন। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে।

১৬ এপ্রিল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বদলির সময়সূচি ও শর্ত উল্লেখ করে মাঠ পর্যায়ে চিঠি দিয়েছে।

১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সহকারী শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন। ২০ এপ্রিল প্রধান শিক্ষক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্ন করতে হবে।

২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

২৬ ও ২৭ এপ্রিল পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ২৮ এপ্রিল সিস্টেম কর্তৃক স্বয়ংক্রিয় মনোনয়ন শেষে ২৯ ও ৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

আদেশে বলা হয়, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র এক বা দুইটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে পাঠাবেন। যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক পাঠানোর পর তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

ইতোমধ্যে ২১৬টি উপজেলা/থানায় ১০ শতাংশের অধিক শিক্ষক অন্য উপজেলা থেকে বদলি হয়ে এসেছেন। সেক্ষেত্রে, উক্ত উপজেলাসমূহ আন্তঃজেলা বদলির আওতাবহির্ভূত থাকবে এবং অবশিষ্ট ২৭১টি উপজেলা/থানায় বদলি কার্যক্রম চলমান থাকবে।

উল্লিখিত সময়সূচি অনুযায়ী সহকারী শিক্ষকদের আন্তঃজেলা (একই বিভাগের অভ্যন্তরে) অনলাইন বদলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সব প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া