বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   159 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

কারিগরি শিক্ষায় সংস্কার ও চাকরির ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার দাবিতে ছয় দফা উপস্থাপন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ ২০ এপ্রিল রবিবার দুপুরে ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীরা চলমান কেন্দ্রীয় আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেন। আমাদের এই আন্দোলন ন্যায্য দাবির ভিত্তিতে চলছে, বলেন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী জাবেদ আহমেদ সিয়াম।

তিনি আরো বলেন, ঢাকায় সাত কলেজের সমস্যা দুই দিনে সমাধান করা গেলে, দেশের ৫০টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দাবি কেন মানা হবে না?

কম্পিউটার সায়েন্স বিভাগের আরেক শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, আমরা গত আট মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। শিক্ষা মন্ত্রণালয় মৌখিকভাবে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে কোনো পরিবর্তন আসেনি।

১. অবৈধ পদোন্নতি বাতিল:
জুনিয়র ইন্সট্রাক্টর পদে হাইকোর্টের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের পদোন্নতি বাতিল ও সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুতির দাবি।

২. কারিকুলাম সংস্কার:
যেকোনো বয়সে ভর্তি বাতিল করে, আন্তর্জাতিক মানের চার বছর মেয়াদি ইংরেজি মাধ্যমে পাঠদান চালু করা।

৩. চাকরিতে বৈষম্য রোধ:
উপ-সহকারী প্রকৌশলী পদের জন্য ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত কোটায় অননুমোদিত নিয়োগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা।

৪. যোগ্য জনবল নিয়োগ:
কারিগরি শিক্ষা ব্যতীত অন্য বিভাগ থেকে কর্মকর্তা নিয়োগ নিষিদ্ধ ও কারিগরি শিক্ষিতদের অগ্রাধিকার নিশ্চিত করা।

৫. স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন:
‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে নতুন মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও শিক্ষা সংস্কার কমিশন গঠন।

৬. উচ্চশিক্ষার সুযোগ:
ডুয়েটের অধীনে চারটি নতুন প্রকৌশল কলেজে পলিটেকনিক ও মনোটেকনিক পাস শিক্ষার্থীদের জন্য ভর্তি নিশ্চিতকরণ ও পৃথক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

বাংলাদেশের কারিগরি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানামুখী বৈষম্য, চাকরির অযোগ্যতা ও শিক্ষার মান নিয়ে অভিযোগ জানিয়ে আসছেন। তাদের মতে, সাধারণ শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষার্থীরা নিয়োগ, উচ্চশিক্ষা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতিতে বঞ্চনার শিকার। ২০২৪ সালের শেষদিক থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া