জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 229 বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, যৌতুক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের জহির মার্কেট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
দওপাড়া ইসলামপুর সমাজকল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মো. কবির হোসেন লিটন মৃধার সভাপতিত্বে এবং টঙ্গী ক্রিকেট একাডেমির সভাপতি ও গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আলমগীর হোসেন দিপুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো. সারাফাত হোসেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলাম।
সভায় আরো বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সফি উদ্দিন আহমেদ, এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, এডভোকেট মো. দুলাল, বৃহত্তর ময়মনসিংহ জনকল্যাণ পরিষদের সভাপতি মো. মোশাররফ হোসেন সরকার, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী, বিট পুলিশিং কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, ইসলামপুর জনকল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম এবং এলাকার বিশিষ্ট মুরব্বি দীন মোহাম্মদ সরকার, আবুল হোসেন, হাবিবুর রহমান, হেলাল উদ্দিন, মো. সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, এলাকাকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ইভটিজিং ও ছিনতাইমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপরাধীদের কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসচেতনতাই পারে সমাজকে নিরাপদ রাখতে।
বক্তারা আরো বলেন, বাল্যবিবাহ ও যৌতুকবিহীন বিয়ে নিশ্চিত করাসহ সামাজিক অনৈতিকতা প্রতিরোধে প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah