সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 41 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকের কুফল ও প্রতিরোধে করণীয় বিষয়ক রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের হলরুমে এ আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন তরুণ দলের সভাপতি আজিজুর রহমান হেলাল এবং আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সুমাইয়া বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজিদুল হাসান।
এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ সরকার, অধ্যক্ষ জহুর আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল হক বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম, মিয়া ইয়ার মোহাম্মদ রাসেল, আবু ইউসুফ সাদ্দামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রচনা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে কম্পিউটার, বাইসাইকেল, টেবিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
Posted ৪:৫০ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah