শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮ বছর পর ট্রেন ভাড়ার টাকা পরিশোধ, অনুশোচনায় স্বস্তি পেলেন বৃদ্ধ

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   123 বার পঠিত

৪৮ বছর পর ট্রেন ভাড়ার টাকা পরিশোধ, অনুশোচনায় স্বস্তি পেলেন বৃদ্ধ

গাজীপুরের শ্রীপুরে তরুণ বয়সে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের অপরাধবোধে দীর্ঘ ৪৮ বছর ভুগে অবশেষে সেই ভাড়া পরিশোধ করে স্বস্তি পেয়েছেন মফিজুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি।

তিনি উপজেলার চন্নাপাড়া এলাকার আব্দুল মান্নান বেপারীর ছেলে। জানা গেছে, ১৯৭৬ সালের দিকে তরুণ বয়সে কাঁঠালের ব্যবসা শুরু করেন মফিজুল ইসলাম। সে সময় শ্রীপুর থেকে কাঁঠাল কিনে ঢাকায় নিয়ে বিক্রি করতেন এবং ট্রেনযোগে যাতায়াত করতেন। তবে তখন তিনি নিয়মিত বিনা টিকিটেই ভ্রমণ করতেন। মাঝে মাঝে ট্রেনের দায়িত্বপ্রাপ্তদের কিছু অর্থ দিলেও তা সরকারি কোষাগারে জমা হতো না।

সময়ের সঙ্গে সঙ্গে সেই ঘটনাটি তার মনে অপরাধবোধ সৃষ্টি করে। বৃদ্ধ বয়সে এসে বিষয়টি তাকে মানসিকভাবে কষ্ট দিতে থাকে। একপর্যায়ে তিনি শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন।

স্টেশন মাস্টারের পরামর্শে গত বুধবার (৮ এপ্রিল) তিনি ট্রেনের ভাড়া বাবদ ২০ হাজার টাকা পরিশোধ করেন। পরে ওই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

মফিজুল ইসলাম বলেন, “তখন বুঝতাম না এটা অপরাধ। কিন্তু এখন সেই ভুল আমাকে কষ্ট দিচ্ছিল। তাই নিজের দায় শোধ করতে ভাড়া পরিশোধ করেছি। এখন অনেক স্বস্তি লাগছে।” তিনি সবাইকে বিনা টিকিটে কোনো যানবাহনে ভ্রমণ না করার আহ্বান জানান।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, রেলওয়ের বকেয়া বা দায়মুক্তির অর্থ পরিশোধের বিধান রয়েছে। মফিজুল ইসলাম স্বেচ্ছায় তার পূর্বের দায় পরিশোধ করেছেন এবং তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ঘটনাটি দায়িত্ববোধ ও অনুশোচনার একটি বিরল উদাহরণ হিসেবে স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box

Posted ৫:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া