সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ৩০ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 193 বার পঠিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপ, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত ১ম অ্যাডভেঞ্চার ও কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প–২০২৬। ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলায় আয়োজিত এ ক্যাম্পে স্কাউট, রোভার স্কাউট, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ, ইসলামপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ শফিকুর রহমান, কমিশনার, বাংলাদেশ স্কাউটস, ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার।
স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর অমৃত লাল সাহা, সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস, ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার।
এছাড়া বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ তাফসির, কমিশনার, বাংলাদেশ স্কাউটস, ব্রাহ্মণবাড়িয়া জেলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
লিপন মজুমদার, ডেপুটি ক্যাম্প চীপ, পিআরএস, উপ-মহাব্যবস্থাপক, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড; অলী আহাদ রতন, সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার; মাহবুবুর রহমান, গবেষণা কর্মকর্তা, ফেনী জেলা শিক্ষা অফিস; পাপিয়া আক্তার, একাডেমিক সুপারভাইজার, ব্রাহ্মণবাড়িয়া সদর; মোহাম্মদ মোস্তফা দেলোয়ার, কমিশনার, বাংলাদেশ স্কাউটস, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা; এবং মোঃ তারিকুল ইসলাম, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজুর রহমান লিটন, সভাপতি, আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপ এবং ক্যাম্প চিফ, ১ম অ্যাডভেঞ্চার ও কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প–২০২৬।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনা করেন মোঃ লিমন মিয়া, ক্যাম্প পরিচালক, ১ম অ্যাডভেঞ্চার ও কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প–২০২৬ এবং সম্পাদক, আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিং তরুণদের শুধু শৃঙ্খলা ও নেতৃত্বের শিক্ষা দেয় না; বরং তাদের আত্মনির্ভরশীল, মানবিক ও সমাজসেবামুখী নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের অ্যাডভেঞ্চার ও কমিউনিটি বেইজড ক্যাম্প তরুণদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা, দলগত কাজ ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে অ্যাডভেঞ্চার ও ট্রেকিংয়ের পাশাপাশি Scout Own, সমাজ উন্নয়নমূলক কার্যক্রম, বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বাড়ি বাড়ি গিয়ে বীজ বিতরণ ও রোপণ, বিভিন্ন কমিউনিটি বেইজড প্রজেক্ট, তাবু জলসা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্র্যান্ড ক্যাম্পফায়ারসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হবে।
ক্যাম্পের অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে প্রায় ৫২.৫ কিলোমিটার ট্রেকিং। ট্রেকিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, দলগত সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি হবে।
ক্যাম্প পরিচালক মোঃ লিমন মিয়া বলেন, “আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য শুধু অ্যাডভেঞ্চার নয়; বরং তরুণ স্কাউট ও রোভারদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সাহসী, আত্মনির্ভরশীল, দায়িত্বশীল ও সমাজসেবামুখী হিসেবে গড়ে তোলা। আমরা চাই, ক্যাম্প থেকে অর্জিত অভিজ্ঞতা তারা নিজ নিজ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের কল্যাণে কাজে লাগাবে।”
তিনি আরও বলেন, “এই আয়োজন বাস্তবায়নে স্কাউট কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, অংশগ্রহণকারী, অভিভাবক, বিভিন্ন প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
ক্যাম্প চিফ আজিজুর রহমান লিটন বলেন, তরুণ প্রজন্মকে স্কাউটিংয়ের আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, ক্যাম্পের প্রতিটি কার্যক্রমে শৃঙ্খলা, নিরাপত্তা, দলগত কাজ, নেতৃত্ব, সেবা ও প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, ১ম অ্যাডভেঞ্চার ও কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প–২০২৬ ব্রাহ্মণবাড়িয়ার স্কাউটিং অঙ্গনে একটি স্মরণীয় আয়োজন হিসেবে স্থান করে নেবে এবং ভবিষ্যতে তরুণদের নিয়ে আরও বৃহৎ পরিসরে অ্যাডভেঞ্চার ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার পথ সুগম করবে।
Posted ১১:২০ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah