বৃহস্পতিবার ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাশাপাশি কবরে শায়িত স্বামী-স্ত্রী ও দুই সন্তান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   378 বার পঠিত

পাশাপাশি কবরে শায়িত স্বামী-স্ত্রী ও দুই সন্তান

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভার বিজয়পাড়ার বাসিন্দা সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাতুল আক্তারকে দুই মেয়ে ফারিয়া ও ফাহিমাসহ পাশাপাশি দাফন করা হয়েছে।

গতকাল ২৮ জুলাই রোববার মাগরিব নামাজের পর জানাযা শেষে নবীনগর পৌরসভার ইমামবাড়ি কবরস্থানে তাদেরকে দাফন করা হয়েছে। রোববার সকালে সোহাগের ঘর থেকে তাদের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্ত শেষে চারজনের লাশ বাড়িতে এলে শত শত লোক লাশ দেখতে নিহতদের বাড়িতে ভিড় জমায়। গোসল শেষে তাদেরকে জানাযার জন্য নেয়া হয় নিমতলা মাঠে। সারিবদ্ধ করে রাখা হয় লাশগুলো। মাগরিব নামাজের পর তাদের চারজনের আলাদাভাবে জানাযা শেষে নবীনগর পৌরসভার ইমামবাড়ি কবরস্থানে পাশাপাশি কবরস্থ করা হয়।

জানাযায় শত শত মুসল্লি অংশ গ্রহণ করেন। মুসল্লিদের মুখে মুখে আলোচনায় ছিলো, সোহাগ খুব ভালো ছেলে, ছেলেটা নামাজী ছিলো, কী কারণে এমন একটা কাজ করলো? এমন প্রশ্ন ছিলো উপস্থিত সবার। নিহতের বাবা আমির হোসেন জানান, সোহাগ আমার বড় ছেলে। তাদের মধ্যে পারিবারিক কোনো সমস্যা ছিল না। রাতেও তারা হাসিখুশি ছিল। কী কারণে তার স্ত্রী, দুই শিশু সন্তানসহ গলায় ফাঁস লাগালো, কিছুই বুঝতে পারছি না। সোহাগের শাশুড়ি জানান, আমার ঘরের সঙ্গে আমার মেয়ের ঘর, সকাল হয়ে গেল। কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠছে না। অনেকবার ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করি। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভাঙে। তখনই দেখতে পেলাম আমার মেয়ে, দুই নাতনি ও জামাই ফাঁসিতে ঝুলে আছে।

নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ দাফনের জন্য তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মুত্যুর কারণ জানতে আমাদের তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষ হওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

Posted ৩:১৭ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ