বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাউবিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে নিশ-১ প্রোগ্রামের যৌথ সভা

জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

বাউবিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে নিশ-১ প্রোগ্রামের যৌথ সভা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুরস্থ উপাচার্যের কনফারেন্স কক্ষে সশস্ত্র বাহিনীর সঙ্গে পরিচালিত নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সভায় বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের উপস্থিতিতে সভাপতিত্ব করেন নিশ-১ প্রোগ্রাম (এসএসসি ও এইচএসসি) সমন্বয় সেলের সভাপতি ও ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছা. শিরিন সুলতানা। সভায় বক্তব্য রাখেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, নিশ-১ প্রোগ্রামটি বাউবির শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সঙ্গে আরও নতুন নতুন ক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হবে।

তিনি বলেন, নিশ-১-এর ধারাবাহিকতায় নিশ-২ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে নিশ-৩ বাস্তবায়নের প্রস্তুতি চলছে। নিশ-৩-এর আওতায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ ও তাদের শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতির বিষয়টি গুরুত্ব পাবে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কর্মশালার মাধ্যমে এ কার্যক্রমের কারিকুলাম চূড়ান্ত করা হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে এটি চালুর আশা করা হচ্ছে।

যৌথ সভায় বাউবি ও সশস্ত্র বাহিনীর মধ্যকার শিক্ষা কার্যক্রম সুসংহত ও বেগবান করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন এইচএসসি (নিশ-১) পরীক্ষা-২০২৬ আয়োজন এবং পরীক্ষা-পরবর্তী স্পট ইভালুয়েশন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া এইচএসসি (নিশ-১) প্রোগ্রামের সমন্বয়কারী, টিউটর, প্রধান পরীক্ষক, পরীক্ষক ও নিরীক্ষকদের সম্মানী অনলাইনে পরিশোধের লক্ষ্যে প্রত্যেকের EMIS আইডি গ্রহণ ও বিল দাখিলের নির্দেশ দেওয়া হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার পূর্বে কেন্দ্র পরিবর্তন না করার বিষয়টিও সভায় নিশ্চিত করা হয়। একই সঙ্গে সেনাসদর, নৌসদর ও বিমানসদর শিক্ষা পরিদপ্তর থেকে প্রাপ্ত বিভিন্ন প্রস্তাবনা ও আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাউবির ওপেন স্কুলের অধ্যাপক ও নিশ-১ প্রোগ্রাম সমন্বয় সেলের সদস্য ড. রাফসান মাহমুদ, ড. মো. মোতাহারুল ইসলাম, ওপেন স্কুলের সহকারী অধ্যাপক ও নিশ-১ প্রোগ্রাম সমন্বয় সেলের সদস্য আল-আমিন সরকার, সেনাসদর শিক্ষা পরিদপ্তরের লে. কর্নেল মো. আশরাফুল ইসলাম (এমফিল, এসি জিএসও-১), নৌসদর শিক্ষা পরিদপ্তরের ক্যাপ্টেন এস এম রায়হান রউফ (এনডি, পিসিবি বিএন), বাংলাদেশ নৌবাহিনীর নৌসদর শিক্ষা পরিদপ্তরের কমান্ডার মাহবুব আহমেদ শাহজালাল (শিক্ষা, বিএন), বাংলাদেশ বিমান বাহিনীর শিক্ষা পরিদপ্তরের উইং কমান্ডার কামরুন নাহার, বাংলাদেশ নৌবাহিনীর নৌ শিক্ষা পরিদপ্তরের লে. মো. তামজীদ আরমান (এক্স) বিএন এবং বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা হাজী মহসিনের মোহাম্মদ আবু ইউছুপ মজুমদার, এমসিপিও (এক্স)।

যৌথ সভার উপস্থাপনা করেন বাউবির ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ও নিশ-১ প্রোগ্রাম সমন্বয় সেলের সদস্য-সচিব ড. মো. আদনান আরিফ সালিম।

Facebook Comments Box

Posted ৫:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া