শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি আইনসহায়তা বিষয়ক শিক্ষামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   210 বার পঠিত

সরকারি আইনসহায়তা বিষয়ক শিক্ষামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা

জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে আজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সদর উপজেলার শালগাঁও স্কুল এন্ড কলেজের অডিটোরিয়াম কক্ষে শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শালগাঁও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ব্রাহ্মণবাড়িয়া রহিমা আলাউদ্দিন মুন্নি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জহিরুল আলম এবং সহকারী জজ আবুল হাসনাত।

শিক্ষামূলক সেশনে জেলা লিগ্যাল এইড অফিসার বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, জাতীয় হেল্প লাইন ও হট লাইন নাম্বারে ফোন করে সরকারি আইনগত বিষয়ে ও বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে একজন নাগরিক জানতে পারবেন। প্রভাষক মোঃ বশির আহম্মেদ সহ অন্যান্য সহকারী শিক্ষকগণ এবং দেড়শো শিক্ষার্থী ওই শিক্ষামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। পরে শিক্ষামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৩:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া