শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   215 বার পঠিত

স্কুলে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুলে নানা অনিয়ম দুনীর্তির অভিযোগ এনে যৌক্তিক সংস্কার ও বিদ্যালয়ের প্রশাসনসহ নানা জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

আজ ৮ সেপ্টেম্বর রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে তারা বিক্ষোভ করেন।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, স্বনামধন্য এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফের প্রশ্রয়ে বিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন মৃধা, সাইফুল ইসলাম, নাছিমা, বদরুন্নাহার, ফারজানা আক্তারসহ একাধিক শিক্ষকরা বিভিন্ন অনিয়ম দুনীর্তির সাথে জড়িত। শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে তারা পরীক্ষার সময় নাম্বার কমিয়ে দেয়।

এছাড়া শিক্ষকরা অবৈধভাবে বিদ্যালয়ে প্রাইভেট পড়তে বাধ্য করান এবং সেখান থেকে ১০ পার্সেন্ট টাকা প্রধান শিক্ষক নিয়ে থাকেন। এছাড়াও দেড় বছর ধরে তাদেরকে টিফিনও দেওয়া হয় না। এ অবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের সব ধরনের অর্থ সম্পর্কিত ধোয়াশা দূর করতে সরকারি অডিটের পাশাপাশি অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, আমি জেলার বাইরে আছি। কাল এসে তাদের অভিযোগ শুনব।

Facebook Comments Box

Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া