মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ সিন্নি বিতরণ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   77 বার পঠিত

গ্রামীণ সিন্নি বিতরণ

গ্রাম বাংলার ঐতিহ্য গ্রামীণ এই সিন্নি বিতরণে রয়েছ রোগমুক্তির ইতিহাস। এই বিশ্বাসকে ধারণ করে এখনো বহু এলাকায় এ সিন্নি বিতরণ হয় থাকে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের মুলজান গ্রামে সিন্নি বিতরণ করা হয়।

আজ ৩ নভেম্বর রবিবার বিকেলে মুলজান হাই স্কুল মাঠে সিন্নি বিতরণের আয়োজন করেন এলাকাবাসী। সিন্নি বিতরণ অনুষ্ঠানের নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। প্রাচীন নিয়মে লোকজন মাটিতে বসে কলাপাতায় করে সিন্নি খেয়ছেন।

মুলজান গ্রামের মোঃ মোসলেম উদ্দিন বলেন, খুব ছোট বেলায় মুরুব্বিদের কাছে শুনেছি বহু আগে এই দেশে কার্তিক মাস এলে মহামারি শুরু হতো। এতে বহু লোক মারা যায়। তখন থেকে দেশের বিভিন্ন গ্রামে চাঁদা তুলে এ সিন্নির প্রচলন হয়। বহু স্থানে এ ধরনের সিন্নি বিতরণ চালু রয়েছে। আজ মুলজান গ্রাম ছাড়াও বাগজান চামটাসহ অনেক স্থানে এ ধরনের সিন্নি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সিন্নি বিতরণকালে উপস্থিত ছিলেন হামিদুর রহমান খান দিপু মোঃ মোসলেম উদ্দিন, আজগর আলী, নজরুল ইসলাম, মামুন মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, এ সিন্নি বিতরণ এলাকার ঐতিহ্য। সাধারণ মানুষের মাঝে এ ধরনের সিন্নি বিতরণ আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৩:১৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া