মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ করাতকল উচ্ছেদ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   96 বার পঠিত

অবৈধ করাতকল উচ্ছেদ

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে পৃথক এলাকায়। অভিযানকালে কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি এলাকায় তিনটি করাতকল উচ্ছেদ করে সিলগালা ও বিপুল গাছসহ কলের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এছাড়া পৌরশহরের কাঁচা বাজারের বিভিন্ন গুদাম ও দোকানে অভিযান চালিয়ে অন্তত পাঁচ লাখ টাকা মূল্যের পিপি ও পলিথিন ব্যাগ জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ ৩ নভেম্বর রবিবার সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চালানো অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফকরুল ইসলাম। সাথে ছিলেন বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনসহ সেনাবাহিনী, পুলিশ ও বনবিভাগের সদস্যরা।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন জানান, কাকারার মাঝের ফাঁড়ি এলাকায় মাতামুহুরী নদীর তীর ঘেঁষে অবৈধ পন্থায় করাতকল বসিয়ে পাহাড় থেকে আহরিত গাছ চিরাই করতো। এ তথ্য নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ফোর স্টার,টু স্টার ও মিনার সমিল নামের তিনটি করাতকল উচ্ছেদ করে সিলগালা করা হয়েছে। সেখান থেকে জব্দ করা হয়েছে অন্তত ৩০ ফুট বিভিন্ন প্রজাতির গাছ ও করাতকলের যন্ত্রপাতি। জব্দকৃত মালামাল ডুলাহাজারা বন বিটের হেফাজতে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, সরকারি আদেশ অমান্য করে পৌরশহরের বিভিন্ন দোকানে পলিথিন ও পিপি বিকিকিনি চলছিল। পরিবেশ বিনষ্টকারী এসব পিপি ও পলিথিন জব্দ করে ধ্বংস করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে অন্তত পাঁচ লাখ টাকার পিপি ও পলিথিন ধ্বংস করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাছ ব্যবসায়ী ও ক্রেতা জানান, কাঁচা মাছ বেচা-কেনায় পিপি ছাড়া দেয়া-নেয়া যায়না। বিকল্প ব্যবস্থা না থাকায় মাছসহ বিভিন্ন পণ্য বেচা-কেনায় সমস্যার মুখে পড়তে হচ্ছে ক্রেতা-বিক্রেতাকে।

Facebook Comments Box

Posted ৩:১৬ অপরাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া