শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   244 বার পঠিত

অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছর উদযাপনের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে থিমেটিক লোগো উন্মোচন, বৃক্ষরোপনসহ উন্মুক্ত লাইব্রেরি (পুঁথিশালা) উদ্বোধন করা হয়েছে। ১২ জুলাই শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

জেলার প্রাচীনতম এই বিদ্যালয়ের দেড়শ বছর উদযাপনের উদ্যোগ নিয়েছে প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স-স্টুডেন্টস সোসাইটি (আবেশ)। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছর উদযাপন করবে আবেশ।

বিদ্যালয়ের প্রধান ফটকে থাকা বাগানে বিকেলে দুইটি বৃক্ষরোপন করেন আবেশের প্রধান পৃষ্ঠপোষক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাজ্জাদুল হক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার। এসময় প্রাক্তণ ছাত্র জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল ও আবেশের সভাপতি বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন সগীর আহমেদসহ আবেশের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দেড়শ বছর উদযাপনের নোটিশ বোর্ড স্থাপন ও উন্মুক্ত লাইব্রেরি (পুঁথিশালা) উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভার শুরুতে রক্তাক্ত জুলাই এর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ’সুন্দর পৃথিবীর জন্য আমরা’ শ্লোগানে দেড়শ বছর উদযাপনের থিমেটিক লোগো উন্মোচন করেন বিদ্যালয়ের প্রাক্ষণ শিক্ষার্থীসহ অতিথিরা। পরে আবেশের সভাপতি গ্রুপ ক্যাপ্টেন সগীর আহমেদ অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র বিএনপির নেতা খালেদ হোসেন, প্রাক্তণ ছাত্র আবেশের প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাজ্জাদুল হক ও প্রাক্তণ ছাত্র অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সভাপতি সগীর আহমেদ, প্রাক্তণ ছাত্র জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক।

বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রাক্তণ ছাত্র ও জেলা বিএনপির সদস্য সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার প্রমুখ। অতিথিরা একটি কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীরা যার যার জায়গা থেকে এই অনুষ্ঠান সফলের জন্য সহায়তা করার অনুরোধ জানান আয়োজকরা।

Facebook Comments Box

Posted ১০:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া