শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিশ্ব দুগ্ধ দিবস

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০১ জুন ২০২৪   |   প্রিন্ট   |   279 বার পঠিত

আজ বিশ্ব দুগ্ধ দিবস

১ জুন বিশ্ব দুগ্ধ দিবস। দুগ্ধখাতের কার্যক্রম বাড়াতে ২০০১ সাল থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে।

আজ ১ জুন শনিবার বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় প্রাণিসম্পদ অধিদপ্তর বেশকিছু পরিকল্পনা ও কার্যক্রম হাতে নিয়েছে। এছাড়া এ খাতের বেসরকারি কোম্পানিগুলোও বেশকিছু কর্মসূচি পালন করছে। পাশাপাশি এদিন প্রতিটি জেলা সদরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিবসটি পালিত হবে।

কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সকাল ৯টায় রাজধানীর ১১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে দুধপান করানো হবে। এ আয়োজনের সহযোগিতা করবে মিল্কভিটা, প্রাণ ডেইরী, ব্র্যাক ডেইরি, আকিজ ডেইরি ও রংপুর ডেইরি।

সকাল সাড়ে ৯টায় ঢাকায় র‍্যালি অনুষ্ঠিত হবে। খামারবাড়ি কেআইবি থেকে শুরু হয়ে র‍্যালিটি সংসদ ভবনের দক্ষিণ পাশে গিয়ে পুনরায় ফিরে আসবে।

বেলা ১১টায় কেআইবি অডিটোরিয়ামে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন ও ডেইরি আইকন সেলিব্রেশন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে নির্বাচিত ৫১ জন উদ্যোক্তাকে ডেইরি আইকন-২০২৩ হিসেবে পুরস্কার প্রদান করা হবে। তারা পাবেন নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান।

এছাড়া কেআইবি কনভেনশন হলে দিনব্যাপী দুগ্ধজাত পণ্য প্রদর্শনী ও চিজ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। চিজ পেঁয়াজু, চিজ বার্গার, চিজ লুচি, চিজ পাকোড়া, চিজ সমুচা, চিজ কারি, হানি চিজসহ নানান দুগ্ধজাত পণ্যের সমাহার থাকবে এ প্রদর্শনীতে।

Facebook Comments Box

Posted ৪:১৯ অপরাহ্ণ | শনিবার, ০১ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া