বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ৯০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   229 বার পঠিত

আশুগঞ্জে ৯০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

আশুগঞ্জে নোহা গাড়িতে করে গাঁজা পাচারের সময় ৯০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৩১ জুলাই বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে নোহা গাড়িসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোক্তার হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রহিদগ্রাম গ্রামের হেবজু ইসলামের ছেলে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ বলেন, বুধবার রাতে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানকালে টোল প্লাজার সামনে থেকে নোহা গাড়িসহ একজনকে গ্রেফতার করা হয়। পরে নোহা গাড়ি তল্লাশি করে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া