শনিবার ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পেট্রলে রঙ মিশিয়ে নকল অকটেন: মৌলভীবাজারে ২,১২৫ লিটার জ্বালানি উদ্ধার

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

পেট্রলে রঙ মিশিয়ে নকল অকটেন: মৌলভীবাজারে ২,১২৫ লিটার জ্বালানি উদ্ধার

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। দুই অভিযানে মোট ২ হাজার ১২৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে পেট্রলের রঙ পরিবর্তন করে নকল অকটেন তৈরির চাঞ্চল্যকর তথ্যও পাওয়া গেছে, যা এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে।

বুধবার মধ্যরাতে জুড়ী উপজেলার সমাই বাজারে অবস্থিত মেসার্স ইউনিক ট্রেডার্সে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার।

প্রশাসন সূত্রে জানা যায়, প্রথমে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তেল মজুতের বিষয়টি অস্বীকার করলেও তল্লাশিতে ৬০০ লিটার ডিজেল ও ৭৫০ লিটার পেট্রল উদ্ধার করা হয়। পাশাপাশি পেট্রলের রঙ পরিবর্তনের কাজে ব্যবহৃত উপকরণও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় অবৈধ মজুত ও জালিয়াতির অভিযোগে প্রতিষ্ঠানের মালিক ফখরুল ইসলামের বিরুদ্ধে জুড়ী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

অন্যদিকে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর বাজারে নাফিজ ভ্যারাইটিজ স্টোরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দোকানটি থেকে ৭২৫ লিটার অবৈধ মজুত ডিজেল জব্দ করা হয়।

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দ করা তেল বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জুড়ীর ভারপ্রাপ্ত ইউএনও সাবরিনা আক্তার জানান, কৃত্রিম সংকট সৃষ্টি ও জালিয়াতির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া