শনিবার ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়ি হত্যা অভিযোগে গাজীপুরে পুত্রবধূসহ গ্রেফতার ৩

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়ি হত্যা অভিযোগে গাজীপুরে পুত্রবধূসহ গ্রেফতার ৩

গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নগদ টাকা ও স্বর্ণালংকারের লোভে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। অভিযুক্ত পুত্রবধূ আরিফা আক্তার ইতোমধ্যে পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতার অন্য দুইজন হলেন পিরুজালী আলিমপাড়া গ্রামের উজ্জ্বল হোসেন (৪৬) ও মধ্যপাড়া গ্রামের শাহনাজ বেগম (৪৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন রঞ্জন তালুকদার জানান, গত মঙ্গলবার গভীর রাতে পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফা দাবি করেন, গভীর রাতে একদল ডাকাত বাড়িতে হানা দিয়ে তার শাশুড়ি আছমা আক্তারকে হত্যা করে। তবে তার বক্তব্যে অসংগতি ও আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করে।

পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আরিফা স্বীকার করেন, সম্পদের লোভে তিনিই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত আরও দুজনকে আটক করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার কর জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় ডাকাতির নাটকের আড়ালে থাকা প্রকৃত ঘটনা উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত তিন আসামিকে বৃহস্পতিবার সকালে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া