বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি পুলিশের অভিযানে বরগুনায় ১ কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত

ডিবি পুলিশের অভিযানে বরগুনায় ১ কেজি গাঁজাসহ আটক ১

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মো. রিপন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা ২০ মিনিটে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশালগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মো. রিপন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন রিপনকে তল্লাশি করে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বরগুনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া