তন্বী ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন।
১৪ এপ্রিল মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকা–এ এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) চট্টগ্রামমুখী লেনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর ট্রাকটি সড়কের পাশের নিচু খাদে পড়ে যায় এবং ট্রাকে থাকা যাত্রীরা চাপা পড়েন।
ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আহত ৬ জনকে স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে নবাবগঞ্জ উপজেলা ও বিরামপুর উপজেলা এলাকার বাসিন্দারা রয়েছেন। তাদের মধ্যে আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ (৫৫) রয়েছেন।
দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
Posted ৪:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah