বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় নববর্ষ উদযাপিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   98 বার পঠিত

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় নববর্ষ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। “নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো।

১৪ এপ্রিল মঙ্গলবার সকালে পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসক মো. আবু সাঈদ এবং পুলিশ সুপার শাহ মুহাম্মদ আব্দুর রউফ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফারুকী পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, প্যাঁচা, মাছসহ গ্রামীণ জীবনের নানা ঐতিহ্যবাহী উপস্থাপনা স্থান পায়। পাশাপাশি লাঠিখেলা ও সাপখেলা দর্শনার্থীদের মধ্যে বাড়তি আকর্ষণ ও আনন্দ যোগ করে। পরে ফারুকী পার্কে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, এবারের বৈশাখী উৎসব “ফ্যাসিস্ট ও দোসরমুক্ত উৎসব” হিসেবে উদযাপিত হচ্ছে। তিনি বলেন, “বাংলা সংস্কৃতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সংস্কৃতিকে নষ্ট করার জন্য একটি গোষ্ঠী চেষ্টায় লিপ্ত রয়েছে—এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”

জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ মুহাম্মদ আব্দুর রউফ, জেলা জামায়াতের আমীর মাওলানা মোবারক হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে আনন্দ-উৎসব আর বাঙালিয়ানা একসাথে ধ্বনিত হয়।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া