শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডা ও জাপান সফর শেষে গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরী এমপি দেশে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩১ মে ২০২৪   |   প্রিন্ট   |   249 বার পঠিত

কানাডা ও জাপান সফর শেষে গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরী এমপি দেশে ফিরলেন

কানাডা ও জাপানে ১৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

আজ ৩১ মে শুক্রবার স্থানীয় সময় বেলা তিনটায় জাপানের টোকিও থেকে তিনি ঢাকায় ফেরেন।

তিনি গত ১৮ মে ব্যক্তিগত সফরে কানাডায় যান। সেখান থেকে গত ২৬ মে তিনি জাপানের টোকিওতে পৌঁছান। গত ২৮ মে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গণপূর্ত অধিদপ্তর কর্তৃক জাপানের নাগাসাকিতে স্থাপিত পিস মনুমেন্ট উদ্বোধন করেন।

গত ৩০ মে তিনি টোকিওতে অবস্থিত জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সদর দপ্তরে যান এবং জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাওয়ামুরা কেনিচির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশে ভূমিকম্প সহনশীল নগর উন্নয়নে জাইকার সহযোগিতা চান।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নবীরুল ইসলাম এসময় তাঁর সঙ্গে ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:০১ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া