বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে মাদক কারবারির ধরতে গিয়ে হামলায় দুই পুলিশ সদস্য আহত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   240 বার পঠিত

গাজীপুরে মাদক কারবারির ধরতে গিয়ে হামলায় দুই পুলিশ সদস্য আহত

আসামি ধরতে গিয়ে গাজীপুরে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ২৪ নভেম্বর সোমবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের ভোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন-এএসআই আব্দুর রশিদ ও পুলিশ কনস্টেবল সাইদুল ইসলাম। তারা দুজনেই গাজীপুর সদর থানায় কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে মাদক বেচাকেনার এক স্পটে অভিযানে যায় পুলিশ। বিষয়টি বুঝতে পেরে ২০- ৩০ জন মাদক কারবারি তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে আহতাবস্থায় তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের একটি সূত্র জানায়, গাজীপুর সদর থানাধীন ভোড়া এলাকায় মাদক মামলার আটক আসামি মো. আব্রাহাম রায়হানের আলামত জব্দ ও মাদক কারবারি মুমতাজ এবং শাহ জামাল ওরফে মালা পাগলাকে গ্রেফতারের চেষ্টাকালে কর্তব্যরত এএসআই আব্দুর রশিদ সাইফুল ইসলাম সংঘবদ্ধ আক্রমণের শিকার হন। মাদক কারবারি ও আসামির আত্মীয়-স্বজনসহ অন্যরা পুলিশ সদস্যদের ঘিরে ধরে মাথায় আঘাতসহ মারধর করে গুরুতর আহত করে। হামলার এএসআই আব্দুর রশিদ ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় সাইদুল ইসলাম আহত অবস্থায় দৌড়ে সরে গেলেও পরে জ্ঞান হারিয়ে ফেলেন এবং স্থানীয়দের দ্বারা চোর সন্দেহে দ্বিতীয় দফা হামলার শিকার হন। পরে দুই পুলিশ সদস্যকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক কারবারি ধরতে পুলিশের অভিযানের সময় দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলাসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ