মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   272 বার পঠিত

গাজীপুরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও দুটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে র‌্যাব-১।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নাফিজ বিন জামাল।

তিনি জানান, শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, সদর থানাধীন ধীরাশ্রমের যোগীতলা এলাকায় কয়েকজন মাদক কারবারি বড় ধরনের মাদকের চালান কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে যোগীতলা থেকে ঝাজরগামী সড়কের পূর্বপাশে একটি পরিত্যক্ত নির্মাণাধীন বসতবাড়িতে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানকালে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং দুটি হাসুয়া উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Facebook Comments Box

Posted ১২:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া