মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জমি বিরোধে চাচা নিহত, ভাতিজাসহ ৩ জন অভিযুক্ত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   311 বার পঠিত

জমি বিরোধে চাচা নিহত, ভাতিজাসহ ৩ জন অভিযুক্ত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে রতন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার ভাতিজা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যায় কসবা পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রতন মিয়া স্থানীয় আব্দুল কাদেরের ছেলে। অভিযোগে অভিযুক্তরা হলেন তার ভাই মিলন মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) এবং খালাতো ভাই সামির মিয়া (১৮)।

নিহতের কন্যা আইরিন ইসলাম হ্যাপি জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মামলার কারণে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিকেল সাড়ে চারটার দিকে অভিযুক্তরা লাঠিসোঁটা ও কাঁচি দিয়ে তাঁর বাবার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া