শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জালে মাছের বদলে উঠে এলো ভাই-বোনের মরদেহ

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৭ জুন ২০২৪   |   প্রিন্ট   |   257 বার পঠিত

জালে মাছের বদলে উঠে এলো ভাই-বোনের মরদেহ

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকার এক ডোবার পানিতে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা ভাই-বোন। গতকাল ৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী জানায়, রহিদ (৭) ও মারিয়া (৫) বিকেলে ঘরের বাইরে খেলতে যায়।

সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান মিলছিল না। পাড়ার এক জেলে মাছ ধরার জন্য ডোবায় জাল ফেলেছিল। সেই জালে মাছের বদলে উঠে আসে দুই নিখোঁজ ভাই-বোনের মরদেহ। শিশুদের বাবা সৌদিপ্রবাসী মো. আব্দুল্লাহ। প্রবাসীর তিন সন্তানের মধ্যে কনিষ্ঠ জন মাত্র দেড় বছর বয়সের।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. এরশাদ উল্লাহ জানান, প্রবাসী আবদুল্লাহর দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০টার দিকে দুই ভাই-বোনের লাশ দাফন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া