শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিপিএ-৫ এ এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   338 বার পঠিত

জিপিএ-৫ এ এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় বরাবরের মতো জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে জেলার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। পাসের হারে এগিয়ে রয়েছে বাঞ্ছারামপুর উপজেলার আকানগর এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়। তবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সরকারি সকল প্রতিষ্ঠানকে অতিক্রম করে পাশের হারে এগিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয়।

আজ ১০ জুলাই বৃহস্পতিবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। একই দিনে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফলাফল প্রকাশ করেছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে জেলার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়। এ বছর অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩৭৭ জন অংশ নিয়ে পাস করে ৩৬৯জন পরীক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৪জন। পাসের হার ৯৭ দশমিক ৮৮ শতাংশ।

ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় পাসের হার ৯৮ দশমিক ১০শতাংশ। এসএসসি পরীক্ষায় ১৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। পাস করেছে ১৫৫। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।

উইজডম স্কুল এন্ড কলেজ থেকে ৭২জন অংশ নিয়ে পাস করেছে ৭১জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাসের হার ৯৮ দশমিক ৬১ শতাংশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আকানগর এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ে পাসের হার শতভাগ। এসএসসি পরীক্ষায় ৪৫জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭জন।

কসবা সরকারি বালক উচ্চবিদ্যালয়ে থেকে এবছর এসএসসি পরীক্ষায় ৮৫ জন অংশ নিয়েছে। পাস করেছে ৮৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। পাসের হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ।

গভঃ মডেল গার্লস হাই স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষায় ২১১ জন অংশ নিয়েছে। পাস করে ২০৬ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১০২ জন। পাসের হার ৯৭ দশমিক ৫১ শতাংশ।

সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় ৩৫৭ জন অংশ নিয়েছে। পাস করেছে ৩৪২ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন। পাসের হার ৯৫ দশমিক ৮০ শতাংশ।

আশুগঞ্জ সারকারখানা স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষায় ১১১ জন অংশ নিয়েছে। পাস করেছে ১০৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। পাসের হার ৯৪ দশমিক ৫৯ শতাংশ।

উইজডম স্কুল এন্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষায় ১১১ জন অংশ নিয়েছে। পাস করেছে ১০৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। পাসের হার ৯৩ দশমিক ৬৯ শতাংশ।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষায় ২৭৭ জন অংশ নিয়ে পাস করেছে ২৪৩জন। জিপিএ-৫ পেয়েছে ৬১ জন।পাসের হার ৮৭ দশমিক ৭৩ শতাংশ।

Facebook Comments Box

Posted ৪:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া