সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 184 বার পঠিত
সংগৃহীত ছবি
মেঘনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় নয় কেজি ওজনের একটি চিতল মাছ। ৭২০ টাকা পাইকারি দরে মাছটি আজ ২৬ নভেম্বর বুধবার সকালে স্থানীয় মৎস্য আড়তে বিক্রি করা হয়। আড়ৎদার অবশ্য মাছটি আরো বেশি দামে বিক্রির আশা করছেন।
জেলে আনিস মিয়া জানান, ২৫ নভেম্বর মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর এলাকার মেঘনা নদী থেকে বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে তিনি নাসিরনগর সদরের আড়তে এনে প্রতি কেজি ৭২০ টাকা কেজি দরে বিক্রি করেন। পরে ৭২০ টাকা কেজি দরে তিনি মাছটি স্থানীয় আড়তদার সুধন দাসের কাছে মাছটি বিক্রি করেন।
Posted ১২:১১ অপরাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah