রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ডুয়েট শিক্ষার্থীর বাবা-ভাবিকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   66 বার পঠিত

ডুয়েট শিক্ষার্থীর বাবা-ভাবিকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমএসসি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থী শাহাব উদ্দিন শিহাবের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা ও তার বাবা, ভাবিকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ ১৩ জুলাই রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- শিক্ষার্থী লিকুনুজ্জামান, রাশেদুল ইসলাম সিফাত, মো. শাহ আলমসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

বক্তারা বলেন, গেল ৮ জুলাই গভীর রাতে, শিহাবের বগুড়ার গ্রামের বাড়িতে মুখোশধারী একদল সন্ত্রাসী হামলা চালায়। এসময় তারা ঘরে ঢুকে শিহাবের বাবা আফতাব উদ্দিন ও ভাবিকে রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘুমন্ত মানুষের ওপর এমন বর্বর হামলায় শিক্ষার্থী শিহাব ও তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের গ্রেফতার ও বিচার দাবিসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।

Facebook Comments Box

Posted ৪:২৮ অপরাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া