বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   26 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ি জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

রোববার (৫ এপ্রিল ২০২৬) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাপরিচালকের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি’র দিকনির্দেশনায় গত ৪ এপ্রিল আখাউড়া বিওপির দায়িত্বপূর্ণ দেবগ্রাম এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় ২৭১৬ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ২,৫৯,৭৭,০০০ টাকা। উদ্ধার করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া