শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন দাবিতে

ব্রাহ্মণবাড়িয়ায় বে-সরকারি বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   233 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বে-সরকারি বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকগণ।

আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পয়াগ নরসিংসার এ বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, বুধল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহেদ আলী, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল প্রমুখ। এতে বক্তারা বলেন, সরকারি স্কুলের তুলনায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকগণ অনেক পিছিয়ে আছে। বেতন, বিভিন্ন ধরনের ভাতা, ডাক্তারি খরচসহ সবকিছুতে তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাই বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে জাতীয়করণ করে সকল প্রকার বৈষম্য মুক্ত করার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৪:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া