সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 160 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে (বিজিবি)। আজ ৬ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিজয়নগর উপজেলার চাউরা কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ে বিজিবি-২৫ ব্যাটালিয়নের উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেওয়া হয়। এসব কম্বল পেয়ে খুশি হন শীতার্তরা।
বিজিবি সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জাব্বার আহমেদ অসহায়দের হাতে কম্বল তুলে দেন। পাশাপাশি চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জাব্বার আহমেদ বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি এখানকার মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ। এই শীতে আমাদের কম্বল নিয়ে সীমান্তের অসহায় মানুষগুলোর কিছুটা হলেও উপকার হবে।
Posted ১২:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah