রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ডেপুটি মেয়র হিসেবে শপথ নিলেন শিফা উদ্দিন

আরিফুর রহমান আরিফ   |   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত

যুক্তরাষ্ট্রে ডেপুটি মেয়র হিসেবে শপথ নিলেন শিফা উদ্দিন

যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের ফ্রাংকলিন টাউনশিপের ডেপুটি মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন শিফা উদ্দিন। গত ৭ জানুয়ারি মঙ্গলবার ফ্র্যাঙ্কলিন টাউনশিপ কাউন্সিলের বার্ষিক পুনর্গঠন সভায় নতুন ডেপুটি মেয়র হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়। কাউন্সিল সর্বসম্মতিক্রমে তাকে এক বছরের জন্য ডেপুটি মেয়র পদে নিয়োগের পক্ষে ভোট দেয়। শিফা উদ্দিনকে মনোনীত করেন বিদায়ী ডেপুটি মেয়র এড পোটোসনাক। এসময় তিনি শিফা উদ্দিনকে সমাজের জন্য একটি মহান সম্পদ” বলে প্রশংসা করেছেন। এ রাজ্যে একমাত্র নির্বাচিত বাংলাদেশি নারী হিসেবে কোন শহরের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব নিলেন শিফা উদ্দিন।

মেয়র হিসেবে শপথ নিয়ে শিফা উদ্দিন বলেন, আমাকে সমর্থন ও সহযোগিতার জন্য আমার পরিবার ও কমিউনিটির প্রতি কৃতজ্ঞ। ফ্রানকলিন টাউনশিপের বাসিন্দাদের সবসময় সহযোগিতা করে যেতে চাই। নারী অগ্রযাত্রায় সবসময় ভুমিকা রাখতে চান বলেও উল্লেখ করেন তিনি। জনগনের উপর ​​ট্যাক্স কমানো, জনগণের নিরাপত্তা প্রদান, অবকাঠামোগত উন্নয়নে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

শিফা উদ্দিনের পিতৃভুমি সিলেটের মৌলভীবাজারে। জন্ম ও বেড়ে ওঠা নিউজার্সির পেটার্সন শহরে। গোলাপগঞ্জের ভাদেশ্বর গ্রামের প্রবাসী আব্দুল হাইয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করেন শিফা উদ্দিন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:১০ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(431 বার পঠিত)
পাত্র চাই
(414 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া