শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুগ পূর্তিতে রংপুরে সাহিত্য উৎসব

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   439 বার পঠিত

যুগ পূর্তিতে রংপুরে সাহিত্য উৎসব

সাহিত্য সংগঠন ‘ফিরে দেখা’র এক যুগ পূর্তিতে রংপুরে সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ অক্টোবর শুক্রবার রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণে সারাদেশ থেকে আসা দুই শতাধিক কবি, সাহিত্যিক, লেখক, ছড়াকারের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর কলেজ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন কবি, প্রাবন্ধিক ও নাট্যকার ফরিদ আহমেদ দুলাল।

ফিরে দেখার সভাপতি তাপস মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার আশরাফুল মুনিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক আহমেদ স্বপন মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ইলিয়াছ প্রামাণিক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, পুলিশের রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক।

স্বাগত বক্তব্য রাখেন ফিরে দেখার সাধারণ সম্পাদক সাকিল মাসুদ।

সাহিত্য উৎসব উপলক্ষে দিনব্যাপী স্মারক বক্তৃতা, কবিকণ্ঠে কবিতা, বিষয়ভিত্তিক আলোচনা, ফিরে দেখা ছোট কাগজের আবরণ উন্মোচন, পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments Box

Posted ৫:২২ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া