রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেবাস সংস্কারে ইউনিসেফের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তি

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   137 বার পঠিত

সিলেবাস সংস্কারে ইউনিসেফের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তি

সিলেবাস সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ ও গুণগত শিক্ষার বিস্তারে ইউনিসেফের সাথে সমঝোতা স্মারকে সই করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ১৫ জুলাই মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইউনিসেফের প্রধান কার্যালয়ে এ স্মারকে সই অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে সই করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও ইউনিসেফের পক্ষে সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ফারুক অ্যাডরিয়ান ডুমুন।

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) সহ জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত পার্টনারশিপ ওয়ার্কপ্ল্যান অনুযায়ী ইউনিসেফ জাতীয় বিশ্ববিদ্যালয়কে কিছু সহযোগিতা দেবে।

সেগুলো হলো- ফিজিবিলিটি স্টাডি বা গ্র্যাজুয়েটদের জন্য দেশের ও দেশের বাইরে কর্মক্ষেত্রে কী ধরনের চাহিদা রয়েছে, তা নিরূপণ করা; আইসিটি সহযোগিতা, সফট স্কিল ও ইংরেজি শিক্ষা ক্ষেত্রে সহায়তা; যুগোপযোগী সিলেবাস উন্নয়ন ও প্রণয়নে সহযোগিতা; শিক্ষার্থীদের মানসিক প্রেরণা দেওয়া ও কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের কর্মক্ষম করতে একটি প্ল্যাটফর্ম তৈরি; জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ের সচেতনতামূলক ক্যাম্পেইন করা; মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি ও ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট বা শিল্প ও চাকরির ক্ষেত্রে বর্তমান চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি করা।

Facebook Comments Box

Posted ১১:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া