রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮৬ জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   160 বার পঠিত

৮৬ জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

‘শিশুদের মেধা বিকাশেই আমাদের লক্ষ্য’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় বারও উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের ২০২৪ সালের ৮৬ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১২ জুলাই শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসোসিয়েশনের সভাপতি ও নাসিরনগর সরকারি কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আর্দশ বিদ‍্যা নিকেতনের শিক্ষক শিবলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইসহাক মিঞা।

বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ রহমত আলী, সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া।

স্বাগত বক্তব্য রাখেন কুলিকুন্ডা ফুলপাখি কিন্ডার গার্টেনের পরিচালক সফিকুল ইসলাম ইউনুস ।এছাড়াও অন্যান্যদের বক্তব্য রাখেন অভিভাবক সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আজদু মিয়া,পারভীন আক্তার, শিক্ষক শাহ আলম ভূইঁয়া, ফয়সাল মাহমুদ জেবের নুর প্রমুখ।

অনুষ্ঠানে ট্যালেন্টপুল,সাধারণ ও বিশেষ গ্রেডে ৮৬ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

এসময় উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ শিক্ষক,শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া