রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবির কলম পদক-২০২৫ সম্মাননা পেলেন জিল্লুর রহমান

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে :   |   রবিবার, ৩১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   425 বার পঠিত

কবির কলম পদক-২০২৫ সম্মাননা পেলেন জিল্লুর রহমান

কবির কলম পদক ২০২৫ সম্মাননা স্মারক’ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট কবি মো: জিল্লুর রহমান। ৩০ আগষ্ট শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অত্যন্ত জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় কবির কলম এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাৎসরিক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। কবির কলমের আহবায়ক ছড়াকার তিতাস হুমায়ূন এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মারক প্রদান ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ এর সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ছড়াকার আতিক হেলাল, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন এর সাবেক সাধারণ সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ইব্রাহিম খান সাদাত, কথা সাহিত্যিক আমির হোসেন, চেতনায় স্বদেশে গণ-গ্রন্থাগার সভাপতি ও কবির কলমের উপদেষ্টা কবি আবুল কাসেম তালুকদার প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতনামা কবি-সাহিত্যিকসহ এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কবি জিল্লুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার দৌলত পাড়া গ্রামের কৃতি সন্তান।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৬:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া