রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাম কবিতা পুরস্কার পেলো নিউইয়র্কের হাসান

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   278 বার পঠিত

ন্যাম কবিতা পুরস্কার পেলো নিউইয়র্কের হাসান

‘২২তম ন্যাম আন্তর্জাতিক কবিতা পুরস্কার’ পেলেন কবি ও শব্দগুচ্ছ সম্পাদক হাসান আল আব্দুল্লাহ। লেবাননে অবস্থিত ‘ন্যাম ফাউন্ডেশনের হেডকোয়ার্টার থেকে গত ১৭ জুন সোমবার এই পুরস্কার ঘোষণা করা হয়। মোট চারটি শাখায় বিশ্বের নানান দেশের কবিদের এই পুরস্কার দেয়া হয়।

নিউইয়র্কে বসবাসরত গোপালপুরের সন্তান হাসান আল আব্দুল্লাহ পুরস্কারটি পেয়েছেন ক্রিয়েটিভিটি ক্যাটাগোরিতে। এর আগে এবছর জানুয়ারি মাসে হাসান আল আব্দুল্লাহকে এই পুরস্কারের জন্যে নমিনেশন দেন পোলিশ রাইটার্স ইউনিয়নের প্রেসিডেন্ট কবি কাজিমেয়ারেজ বুরনাত। পুরস্কার পাওয়ার পর কবি ন্যাম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। কবি কাজিমেয়ারেজ বুরনাতের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, কবি হাসানআল আব্দুল্লাহ ইতিপূর্বে আরো দুটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১৬ সালে পেয়েছেন হোমার ইয়োরোপিয় কবিতা পুরস্কার ও ২০২১ সালে পেয়েছেন ক্লেমেন্স জেনেস্কি কবিতা পুরস্কার। তাছাড়া তিনি নিউইয়র্ক কালচারাল এফেয়ার্স থেকে পেয়েছেন অনুবাদ গ্রান্ট (২০১৯), নতুন ধারার স্বতন্ত্র সনেটের জন্যে লেবুভাই ফাউন্ডেশন পুরস্কার (২০১৩), পুশকার্ট নমিনেশন ও ২০০৭ সালে তিনি কুইন্স পোরো পোয়েট লরিয়েট ফাইনালিস্ট-এর গৌরব অর্জন করেন।

হাসানআল আব্দুল্লাহ ‘শব্দগুচ্ছ’ কবিতা পত্রিকা সম্পাদক ও নিউইয়র্ক সিটি হাইস্কুলের গণিত ও কম্পিউটার বিষয়ে সিনিয়র শিক্ষক। ন্যাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত হবে তার যুদ্ধ বিরোধী দ্বিভাষিক কাব্যগ্রন্থ ‘দ্যা স্ক্যাটার্ড ডিসপ্লে অব লিমপস’।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৬:০০ পূর্বাহ্ণ | শনিবার, ২২ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া