শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়ে পুরস্কার পেল ১৫০ শিক্ষার্থী

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   364 বার পঠিত

বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়ে পুরস্কার পেল ১৫০ শিক্ষার্থী

মিরসরাইয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত বই পড়ে পুরস্কার পেল মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী। আজ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বারইয়ারহাট কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বোরহান উদ্দিন৷

প্রধান অতিথির বক্তব্যে বোরহান উদ্দিন বলেন, জানার কোনো শেষ নেই, পাঠ্য বইয়ের পাশাপাশি আরো বই পড়তে হবে। বেশি বই পড়লে আলোর বিচ্ছুরণ ঘটবে। আজকের সময়ে দেশের মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষ হওয়া। আর এ মানুষ হওয়ার জন্য আমাদের প্রচুর বই পড়া প্রয়োজন। এমন আয়োজনের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রেকে ধন্যবাদ জানাই।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মিরসরাই কলেজের সহকারী অধ্যাপক সাইফুল হক সিরাজী, নাট্যকার মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

সবশেষে অতিথিরা জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১২:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া