হাকিকুল ইসলাম খোকন : | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 151 বার পঠিত
নিউইয়র্কে ওজন পার্ক ফেন্ডস ক্লাব ইউএসএ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার। ধর্মীয় উৎসবের আমেজে ক্লাবের বৈঠকখানা কিচেন পার্টিতে বসেছিল সদস্যদের মিলন মেলা। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি মোঃ ইকবাল হোসেন চৌধুরী-এর সভাপতিত্বে এবং সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ-এর পরিচালনায় ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ইমাম মোঃ মহিউদ্দিন।
মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ-এর সাধারণ সম্পাদক এএসএম মাইনউদ্দিন পিন্টু, এলাহী ট্যাক্স সার্ভিসেস-এর প্রেসিডেন্ট কুদরুত এলাহী, কবির হাট উপজেলা এসোসিয়েশন-এর সভাপতি মির্জা মোহাম্মদ হোসেন, রিয়েলটর এডভোকেট আরিফুর চৌধুরী, এবং সন্দ্বীপ সোসাইটি ইউএসএ-এর সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ।
ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, এবং উপ কমিটির আহ্বায়ক মোঃ ফখরুল ইসলাম, সদস্য সচিব নূর রতন ও প্রচার সম্পাদক সাজন চৌধুরী। মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সভাপতি মোঃ ইকবাল হোসেন চৌধুরী বলেন, ২০২৪ সালে ওজন পার্ক ফেন্ডস ক্লাব ইউএসএ যাত্রা শুরু করে এবং প্রতিষ্ঠার পর থেকে নানামুখি কল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি সংগঠনটিকে আরও এগিয়ে নেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের সফলতা ও উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানান তিনি এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম।
Posted ৪:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah