রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যাদুর্গতদের জন্য করা হবে অর্থ সংগ্রহ

৮ সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালীর পিকনিক ও সাধারণ সভা

হাকিকুল ইসলাম খোকন   |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   219 বার পঠিত

৮ সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালীর পিকনিক ও সাধারণ সভা

মুক্তিযুদ্ধের সময় যে তিনটি বাংলাদেশি সংগঠন আমেরিকাতে গড়ে উঠেছিল তার মধ্যে ফিলাডেলফিয়ার প্রথম বৃহত্তর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালীর বাৎসরিক পিকনিক ও সাধারন সভা আগামী ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য পিকনিক ও সাধারণ সভা নিউজার্সির ফোর্টমট পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই দিন বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য অর্থ সংগ্রহ করা হবে। এবারই প্রথমবারেরমত অনুষ্ঠানস্থলে রান্না করা সকালের নাস্তা ও দুপুরের খাবার পরিবেশন করা হবে।

অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের জন্য থাকবে নানা আয়োজন। অংশ নেওয়া নারী-পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধূলারও আয়োজনো থাকছে।

অনুষ্ঠানের আহ্বায়ক হলেন নাইমুল ইসলাম ও সহ-আহ্বায়ক হলেন মুনমুন কোরেশী।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালীর সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া জানান, বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য ইতিমধ্যে অর্থ সংগ্রহ শুরু হয়েছে। আন্তর্জাতিক অর্থ সংগ্রহ প্লাটফর্ম গোফান্ডমি এর মাধ্যমে এই অর্থ সংগ্রহ চলছে। এছাড়া সংগঠনের পিকনিক ও সাধারণ সভা অনুষ্ঠান স্থলেও অর্থ সংগ্রহ করা হবে। ব্যক্তিগত ভাবে সংগৃহিত অর্থ ও সংগঠনের টি-শার্ট, ক্যাপসহ অন্যান্য সামগ্রি কিছু বিক্রির অর্থ বন্যাদূর্গতদের জন্য দেওয়া হবে বলে তিনি জানান। সংগঠনের প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বর্তমান দুযোগেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকছে সংগঠনটি।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৬:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(431 বার পঠিত)
পাত্র চাই
(414 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া