মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কলেজে সকলেই অকৃতকার্য

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   159 বার পঠিত

যে কলেজে সকলেই অকৃতকার্য

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই অকৃতকার্য হয়েছে।

আজ ১৫ অক্টোবর মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার নবীনগর উপজেলা থেকে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ২০৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৪৭১ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০০ জন, পাশের হার ৭১.৪১%। মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২০১ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০ জন, পাশের হার ৯৭.১০%। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষায় ৮৭ জন অংশগ্রহণ করে ৮০ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫ জন, পাশের হার ৯১.৯৫%। একমাত্র কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজই শতভাগ ফেল।

কেউ পাশ না করা প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম বলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ফেলের কারণ খতিয়ে দেখে প্রয়োজন এর ব্যবস্থা না হবে।

Facebook Comments Box

Posted ৩:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া