মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান শিক্ষকের দুর্নীতি ও পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   183 বার পঠিত

প্রধান শিক্ষকের দুর্নীতি ও পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামালের দুর্নীতি ও অনিয়মের তদন্তপূর্বক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ অক্টোবর রোববার বেলা ১১টায় বিদ্যালয়ের প্রধান গেটের সামনে এ মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় তারা বলে, আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত আছেন। আমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে টাকা নিতেন। আমরা সেই টাকা ফেরত ও প্রধান শিক্ষক আবু জামালের পদত্যাগ চাই। মানববন্ধনে আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান তিশা, অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুসাত আক্তার, সামিয়া আক্তার, আফরিন জাহান নাদিয়া, ইফাত জাহান লাবনী, সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিতু মনিসহ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Facebook Comments Box

Posted ৩:৩১ অপরাহ্ণ | রবিবার, ২০ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া