শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ১৮০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৭ মে ২০২৪   |   প্রিন্ট   |   251 বার পঠিত

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ১৮০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ১৮০ পুলিশ সদস্য ঢাকা ত্যাগ করেছেন। এ দায়িত্ব পালনের জন্য বিশেষ বিমানে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশে আজ ২৭ মে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। মিশনগামী সদস্যগণ ব্যানএফপিইউ-১ এর ১৬তম রোটেশনের সদস্যদের প্রতিস্থাপন করবেন।

বাংলাদেশ পুলিশের এ ফরমড্ পুলিশ ইউনিটির কমান্ডিং অফিসার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমি। পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. আনোয়ার হোসেন এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশন শাখার কর্মকর্তাগণ মিশনগামী পুলিশ সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।

বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীগণ বিগত ৩৫ বছর ধরে প্রতিকূল পরিস্থিতিতে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী শান্তিরক্ষায় নিয়োজিত থেকে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছেন।

Facebook Comments Box

Posted ৪:২৪ অপরাহ্ণ | সোমবার, ২৭ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া