হাকিকুল ইসলাম খোকন | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 82 বার পঠিত
বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি পারস্পরিক সম্পর্ক জোরদার ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এবিসিসিআই) সামাজিক সম্মিলন অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি। গত ২৩ ডিসেম্বর সোমবার রাতে রাজধানী ঢাকার হোটেল ওয়েস্টিনে এ আয়োজনে শতাধিক ব্যবসায়ী এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘বিজনেস নেটওয়ার্কিং অ্যান্ড ডিনার’।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ১ কোটি ৩০ লাখ বিদেশে আছে। তাদের পাঠানো রেমিট্যান্স অর্থনীতির চালিকাশক্তি। দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি। ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স, এবিসিসিআইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি। এটি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ হিন্দু সংখ্যালগু নির্যাতন নিয়ে একটি ইস্যু তৈরির চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। বক্তারা বলেন, এই সংগঠন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে সহায়ক হবে। অর্থনৈতিক কার্যক্রম আরো জোরদার হবে। বাংলাদেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রেসিডেন্ট আসেফ বারী, সাধারণ সম্পাদক ফাহাদ আর সোলায়মান, অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসাইন, বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক এনাম, ব্যবসায়ী নেতা হাসানুজ্জামান, বারী গ্রুপের চেয়ারম্যান মুম্মুন হাসিনা বারী, বেলাল চৌধুরী, গোলাম ফারুক ভুইয়া প্রমুখ।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah