মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপ বন্ধের জোর দাবি

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   28 বার পঠিত

ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপ বন্ধের জোর দাবি

গাজীপুরের শিববাড়ী মোড়ে ইসলামী ব্যাংকের উপর অনাকাঙ্ক্ষিত ও নগ্ন হস্তক্ষেপ বন্ধের জোর দাবি জানিয়েছেন ব্যাংকের গ্রাহক ও সচেতন নাগরিকরা।

সোমবার সকালে শিববাড়ী মোড়ে ইসলামী ব্যাংক গাজীপুর সদর শাখার সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ব্যাংকটির স্বাধীনতা, স্বচ্ছতা ও গ্রাহক স্বার্থ রক্ষায় যেকোনো ধরনের রাজনৈতিক বা গোষ্ঠীগত হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তারের চেষ্টা চলছে, যা গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। তারা ব্যাংকের স্বকীয়তা ও স্থিতিশীলতা রক্ষার দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান। এর উপর যেকোনো ধরনের অন্যায় হস্তক্ষেপ গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। তারা ব্যাংক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় বক্তারা আরও বলেন, ব্যাংকের পরিচালনা ও নেতৃত্ব সংক্রান্ত সকল সিদ্ধান্ত আইন, নীতিমালা ও গ্রাহক স্বার্থকে প্রাধান্য দিয়ে নেওয়া উচিত।

ঘটনাস্থলে উপস্থিত গ্রাহক ও স্থানীয়রা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।

প্রসঙ্গত, গাজীপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ১:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া