মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকা জব্দসহ গ্রেফতার ২

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

গাজীপুরে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকা জব্দসহ গ্রেফতার ২

গাজীপুরে অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

১৫ জুন সোমবার রাতে টঙ্গীর আউচপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নরসিংদীর মাধবদী থানার চর দিঘলদী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬) এবং নরসিংদীর রায়পুরা থানার মৃত আমির হোসেনের ছেলে মো. শাওন (২৬)। তারা টঙ্গীর আউচপাড়া এলাকার আক্কেল আলী সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার সালামত মোল্লা রোডের একটি সাততলা ভবনের নিচতলায় অবস্থিত একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। অভিযানের একপর্যায়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। উদ্ধার করা ইয়াবাগুলো গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন বলেন, “১০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানে এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ ও এলাকা মাদকমুক্ত করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

Facebook Comments Box

Posted ৬:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া