বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি গাজীপুর

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   101 বার পঠিত

২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি গাজীপুর

গাজীপুর দেশের অন্যতম প্রধান শিল্প ও কর্মসংস্থান কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলায় মোট ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত রয়েছেন প্রায় ২৫ লাখ ৩০ হাজার মানুষ। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গাজীপুরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন।

সোমবার (১৫ জুন) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪: ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক সেমিনারে এ তথ্য উপস্থাপন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মাহনুমা খানম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, অর্থনৈতিক শুমারির পরিধি আরও বিস্তৃত করা প্রয়োজন। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লার ছোট দোকান এবং অনানুষ্ঠানিক খাতের উদ্যোক্তাদেরও শুমারির আওতায় এনে তাদের কাছে এর গুরুত্ব তুলে ধরা জরুরি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে শুমারি ও জরিপে জটিল পরিভাষার পরিবর্তে সহজ ও বোধগম্য শব্দ ব্যবহার করা উচিত।

সেমিনারে বক্তারা জানান, শিল্পপ্রতিষ্ঠানের ঘনত্ব এবং শক্তিশালী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের কারণে গাজীপুর বর্তমানে বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে জেলার অবদান ক্রমাগত বাড়ছে।

Facebook Comments Box

Posted ১:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া