সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কথিত টর্চার সেলের অভিযোগ, জড়িতদের শনাক্তে তদন্ত শুরু

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   33 বার পঠিত

গাজীপুরে কথিত টর্চার সেলের অভিযোগ, জড়িতদের শনাক্তে তদন্ত শুরু

গাজীপুরের কয়েকটি এলাকায় কথিত ‘টর্চার সেল’ গড়ে ওঠার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এ অভিযোগ উত্থাপন করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্যকালে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, জেলার অন্তত তিন থেকে চারটি স্থানে বর্তমানে টর্চার সেল পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তিনি বলেন, “এ ধরনের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” এসব টর্চার সেল কারা পরিচালনা করছে তা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, এ ধরনের অপকর্মের সঙ্গে যদি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীও জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অপরাধীদের নির্ভুল তালিকা প্রস্তুত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

অপরাধ দমনের নামে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান সংসদ সদস্য। পাশাপাশি চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ অভিযোগকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, অতীতে এ ধরনের টর্চার সেলের সংস্কৃতি দেখা গেলেও বর্তমান সরকারের আমলে এর কোনো স্থান নেই। তিনি বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ বিভাগকে নির্দেশ দেন।

সভায় জেলা প্রশাসক সাম্প্রতিক সময়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংঘটিত চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া জেলায় আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, জেলা ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া