মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

কসবায় বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কসবায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. কাওসার সজিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকলিল আজম, উপজেলা জামায়াতের নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন এবং সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে তথ্য যাচাই করে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কোনো অন্যায়ের পক্ষে অবস্থান না নিয়ে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান।

সভা শেষে জেলা প্রশাসক সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করেন। এছাড়া অস্বচ্ছল পরিবারের মধ্যে সেলাই মেশিন, কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও ওয়াটার পিউরিফায়ার বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

Facebook Comments Box

Posted ৬:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া